বাইশে উত্তরপ্রদেশ মোদী ম্যাজিক আর কাজ করবে না, দাবি অখিলেশের - The News Lion

বাইশে উত্তরপ্রদেশ মোদী ম্যাজিক আর কাজ করবে না, দাবি অখিলেশের

 


দি নিউজ লায়ন;  বাইশে উত্তরপ্রদেশ মোদী ম্যাজিক আর কাজ করবে না, দাবি অখিলেশের।  তিনি সাফ জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে বিজেপি যা করেছে, তাতে তারা ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির তাবড় তাবড় কেন্দ্রীয় নেতারা যারাই উত্তরপ্রদেশে আসুন না কেন, উত্তরপ্রদেশে বিজেপিকে কেউই টেনে তুলতে পারবেন না। 


অখিলেশ দাবি করেন, বাইশের ভোটে যোগী আদিত্যনাথের সরকার আর উত্তরপ্রদেশে ক্ষমতায় ফিরবে না। তিনি বলেন, করোনার এই সঙ্কটের দিনে যোগী সরকার মানুষের পাশে দাড়ায়নি। করোনা আক্রান্ত মানুষ হাহাকার করেছেন। হাসপাতালে বেড পাননি, অক্সিজেন পাননি, টিকা পাননি। অথচ যোগী সরকার তাদের জন্য সাহায্যের হাত সেই অর্থে বাড়িয়ে দেননি। 


ফলে উত্তরপ্রদেশের মানুষ যোগী সরকারের উপর বিরক্ত। যেহেতু  বিজেপি সাধারণ মানুষের পাশে দাড়ায়নি, তাই বাইশের নির্বাচনে উত্তরপ্রদেশের মানুষও  বিজেপির পাশে দাঁড়াবে না। তিনি সাফ জানিয়ে দেন, ২০১৭ সালের নির্বাচনে উত্তরপ্রদেশে যা হয়েছিলো, বাইশের ভোটে আর তা হবে না। বাইশে গেরুয়া পতাকার দিন অবসান হবে উত্তরপ্রদেশ থেকে। তবে বাইশের নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপিকে হঠাতে আর জোট রাজনীতিতে ভরসা রাখছেন না সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। 


তিনি সাফ জানিয়ে দেন, এবারে তাঁর দলের নীতি হবে একলা চলার নীতি। তবে সেক্ষেত্রে যদি কোনও রাজনৈতিক দল সমাজবাদী পার্টিকে সমর্থন করতে চায় তাহলে করতে পারে। তবে তারা কোনওরকম  জোট রাজনীতিতে  যাবে না। অখিলেশ বলেন, পূর্বে বড়ো রাজনৈতিক দলগুলির সঙ্গে জোট করে অভিজ্ঞতা ভালো হয়নি। ফলে এবার সমাজবাদী পার্টি নিজেরাই লড়াই করতে চলেছেন এককভাবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.